বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

শেখ হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা: তথ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, শুধু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, দেশের বাইরে পলাতক থাকা সবাইকেই দেশে ফিরিয়ে আনতে চায় ঢাকা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না। একই সঙ্গে দেশে গত ছয় মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, সারের কোনো সংকট নেই। তবে দেশের কোনো কোনো এলাকায় সার বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে।

বর্তমান সরকার একটি স্পর্শকাতর সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো স্বাভাবিক সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। সবকিছু মিলিয়ে একটি স্পর্শকাতর সময় পার করছে সরকার। দেশের মানুষ সঙ্গে থাকলে এগিয়ে যাবে সরকার।’

ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টাকারীদের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া আর কোনো উপায় নেই।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493