বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

নেপালে বন্যা-ভূমিধসে নিহতদের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুল প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ যেকোনো ধরনের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সরকার।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের শোক, সমবেদনা ও সংহতির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই মর্মান্তিক দুর্যোগের খবর এবং সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। বন্যা ও ভূমিধসের ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। পর্যটকসহ আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এবং বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, দুর্যোগকালীন এই সংকটময় সময়ে নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সম্ভাব্য সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493