রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরের গেটসংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর দুপুর ১টা ৩০ মিনিটে দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা জানতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581