রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

ন্যাশনাল ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে চালক আহত হন।

আহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ডিসি ইবনে মিজান বলেন, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের এলাকার ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি যুগান্তরকে বলেন, জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালিত অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে, তারা মূলত জাদুঘরের কার্যক্রমকে ভয় পাচ্ছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জাদুঘরের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।

এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নাশকতা বা হামলার আশঙ্কার বিষয়টি দেশের মানুষ বুঝতে পারছে। গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আরও ঘৃণিত হবে। জাদুঘরের বাইরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581