বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে ‘ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইন সহায়তা প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

সরকারের লক্ষ্য, সেখানে পাওয়া তার শর্তসাপেক্ষ জামিন বাতিল করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সের সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার জানতে পেরেছে যে, বেনজীর আহমেদ সম্প্রতি দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। বর্তমানে ওই জামিন আদেশের সত্যায়িত (সার্টিফায়েড) অনুলিপি সংগ্রহের উদ্যোগ চলছে। নথিটি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদের জামিন আদেশ বাতিলের আবেদন জানাতে বাংলাদেশ সরকারের পক্ষে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সফল হলে অল্প সময়ের মধ্যেই সাবেক এই পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার কার্যক্রম এগিয়ে নিতে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এদিকে একই দিন সকালে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493