রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

দেশের প্রতিটি ঐতিহাসিক অর্জন ও বিজয়ের পেছনে যুবসমাজের আত্মত্যাগ রয়েছে: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

সবার আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ ও যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো দেশ বা সমাজের অগ্রগতিতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি ঐতিহাসিক অর্জন ও বিজয়ের পেছনে যুবসমাজের আত্মত্যাগ রয়েছে।

শনিবার রাজধানীর শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুব ভলান্টিয়ার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং শত শত তরুণ স্বেচ্ছাসেবী ভার্চুয়ালি যুক্ত হন।

তরুণদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অলিম্পিকে পদক জয়, হিমালয় জয় কিংবা উত্তাল মহাসাগর পাড়ি দেওয়ার মতো সাফল্যে তরুণদের অদম্য শক্তির প্রতিফলন দেখা যায়। একইভাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সফল করার ক্ষেত্রেও এ দেশের নির্ভীক যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ বিকাশে সরকারের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, তরুণদের উদ্যোগ এগিয়ে নিতে প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে। তরুণদের উদ্ভাবন ও সামাজিক উদ্যোগ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারলে ভবিষ্যতে এ তহবিলের বরাদ্দ আরও বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য। তরুণ সমাজের লক্ষ্য এবং সরকারের উদ্দেশ্যের মধ্যে মৌলিক কোনো ব্যবধান নেই। দেশের মানুষের স্বার্থ রক্ষার মধ্য দিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পাওয়া তরুণ স্বেচ্ছাসেবী ও সংগঠনগুলোকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সমাজসেবা ও জাতি গঠনে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581