রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
জাতীয়

শিক্ষকতা ও অন্য পেশার পাশাপাশি সাংবাদিকতা করা যাবে না: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ন্যাশনাল ডেস্ক:

শিক্ষকতা কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত ব্যক্তিদের একই সঙ্গে সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এ পেশায় সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে। তাই সাংবাদিকদের পেশাগত নীতিমালা ও আচরণবিধি অনুসরণ করা জরুরি।

শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা সরকারের কাছ থেকে বেতন পান। ফলে শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত হওয়া বা সাংবাদিকতা করার সুযোগ নেই। সাংবাদিকতা শুধু পদবি কিংবা পরিচয়পত্রের বিষয় নয়; এর সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাগত শৃঙ্খলাও জড়িত।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা কিংবা অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ, পেশাগত সুবিধা কিংবা ব্যবসায়িক বিবেচনার ঊর্ধ্বে থাকতে হবে সাংবাদিকদের। সংবাদ পরিবেশনের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখা অপরিহার্য। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যাতে ব্যক্তিগত সুবিধা নেওয়া, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581