রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
জাতীয়

সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব সংবিধান সংশোধন কমিটির

ন্যাশনাল ডেস্ক:

বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত পরিবর্তনের বিষয়ে কোনো প্রস্তাব থাকলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে আনুষ্ঠানিকভাবে তা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিষয়ে বিশেষজ্ঞ এবং বিশিষ্ট নাগরিকদের মতামত ও প্রস্তাবনা শুনতে পর্যায়ক্রমে এসব বৈঠকের আয়োজন করছে কমিটি।

বৈঠকের আলোচনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগকে সম্পৃক্ত না করে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়ে বৈঠকে অনেকে প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, সবার মতামত নিয়ে যথাযথ প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে। অতীতে আওয়ামী লীগ বেআইনিভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে একদলীয় কায়দায় নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই পথে হাঁটবে না।

বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, মৌলিক অধিকার সংরক্ষণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণভোটের আইনি প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও গণভোটে দেওয়া জনগণের রায়কে তাঁরা সম্মান করেন। তবে ভবিষ্যতে আবার গণভোট হলে তা সংবিধান সংস্কারসংক্রান্ত বিষয়েই হবে।

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে কমিটির সভাপতি বলেন, বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ শিথিল করার বিষয়ে বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে কমিটির বৈঠকে এসে তা নিয়ে আলোচনা করতে হবে।

তিনি বলেন, ঐতিহাসিক এই সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক এটাই তাঁদের প্রত্যাশা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581