রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
জাতীয়

সারের ডিলার নিয়োগে অনিয়ম, তদন্তে সংসদীয় কমিটি

ন্যাশনাল ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগ, মজুত ও বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সারের অবৈধ মজুত, সরবরাহ ও বণ্টনব্যবস্থার অনিয়ম নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগগুলো সরেজমিনে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান সারের অবৈধ মজুত, জালিয়াতি এবং মাঠপর্যায়ে বিতরণব্যবস্থার অনিয়ম সরেজমিনে পরিদর্শনের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি বিশেষ পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে। অন্য দুই সদস্য হলেন সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল ও মোছা. সাবিরা সুলতানা।

কমিটির সূত্র জানায়, যেসব এলাকায় সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। যেসব স্থানে এখনো চূড়ান্ত চুক্তি সম্পাদিত হয়নি, সেখানে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সই স্থগিত রাখার সুপারিশ করেছে কমিটি।

অন্যদিকে, যেসব স্থানে ইতোমধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর—এই ছয় জেলায় সারের ডিলারশিপ নিয়োগসংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুল উপস্থিত ছিলেন।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581