বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

আলিফের চোখে হামলার প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে মঞ্চে নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি ডেস্ক:

রাজধানীতে আয়োজিত একটি আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির সংগঠক ও এইচএসসি পরীক্ষার্থী আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার প্রতিবাদ এবং তার প্রতি সংহতি প্রকাশ করতেই তিনি এ ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ দৃশ্য দেখা যায়।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। প্রায় এক মিনিট পর তিনি চোখে সাদা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ফিরে আসেন। তার এই উপস্থিতি মুহূর্তেই সভাকক্ষে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং আলিফ চৌধুরীর ওপর হামলার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে তাৎপর্য বহন করে।

বক্তব্যের শুরুতেই তিনি আলিফের প্রসঙ্গ তুলে আবেগঘন ভাষায় বলেন, “এখানে লেখা আছে ‘আলিফের চোখ ফিরিয়ে দিন’। ফিরিয়ে দিতে পারবেন? কোথা থেকে দেবেন? নিজেদেরই তো চোখ নেই। চোখ থাকলে আলিফের কান্না দেখতেন, তার চিকিৎসার ব্যবস্থা করতেন।”

তিনি অভিযোগ করেন, হামলায় আহতদের প্রতি দায়িত্বশীলদের যথাযথ উদ্যোগ ও সহমর্মিতার অভাব রয়েছে। একই সঙ্গে তিনি আহতদের চিকিৎসা ও ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান।

জানা গেছে, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হামলায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক এবং এইচএসসি পরীক্ষার্থী আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান। তার এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493