রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

ফ্যাসিস্টদের পথ কী দৃষ্টান্ত দেখান জামায়াত আমিরকে রিজভী

রাজনীতি ডেস্ক:

জামায়াতে ইসলামীর আমিরের বিএনপি ফ্যাসিস্টদের পথে এগোচ্ছে এমন বক্তব্যের জবাবে দলটির নেতাদের কাছে ফ্যাসিস্টদের পথ কী, তা জানতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “জামায়াতের আমির বলেছেন, বিএনপি ফ্যাসিস্টদের পথে এগিয়ে যাচ্ছে। তো আমি তাকে বলতে চাই, ফ্যাসিস্টদের পথ কী? কোনটা পথ? এটা তো আপনাকে উল্লেখ করতে হবে। বলতে হবে, ফ্যাসিস্টদের পথ মানে কোন পথে এগোচ্ছে? একটা দৃষ্টান্ত দেখান। পথটা কি মেঠোপথ, না পাকা রাস্তা, নাকি ইটের রাস্তা?”

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, ৫ আগস্টের পর জামায়াত নেতারা আওয়ামী লীগের সবকিছু ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা জানিয়েছেন। বিএনপির কোনো নেতা কিংবা দলের প্রধান নেতা তারেক রহমান এমন বক্তব্য দেননি বলে দাবি করেন তিনি।

জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপিকে জনগণ চেনে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা থেকে দলটি বিন্দুমাত্র বিচ্যুত হয় না। অন্যদিকে জামায়াত নেতারা ইসলামের নামে ও আল্লাহর নামে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পরে তার বিপরীত কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জামায়াত অতীতে শেখ হাসিনার অনুসৃত পথেই হেঁটেছে।

বিএনপির এই নেতা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এরশাদ সরকারের অধীনে নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ ও জামায়াতও এরশাদ সরকারের অধীনে নির্বাচন না করার কথা বলেছিল। কিন্তু পরে তারা সেই অবস্থান থেকে সরে আসে বলে মন্তব্য করেন তিনি।

রিজভীর অভিযোগ, ক্ষমতার স্বার্থে জামায়াত কখনো বিএনপির সঙ্গে জোট গঠনের চেষ্টা করলেও তাদের রাজনৈতিক অবস্থানে আওয়ামী লীগের অনুসৃত পথের প্রতিফলন দেখা গেছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনেও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে একই পথে হেঁটেছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহ উপেক্ষা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

রিজভী আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি বিএনপির মধ্যে রয়েছে। দলটির অসংখ্য নেতাকর্মীর গুম, গুপ্তহত্যার শিকার হওয়া এবং ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বিএনপি গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠা বিএনপির লক্ষ্য ও আদর্শিক চেতনা বলেও উল্লেখ করেন এই নেতা।

জামায়াতের রাজনৈতিক আদর্শের সমালোচনা করে তিনি বলেন, একাত্তর, এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতকে একটি ধারাবাহিক আদর্শিক অবস্থানে দেখা যায়নি। এ কারণে জনগণ দলটিকে এখনো সন্দেহের চোখে দেখে বলে মন্তব্য করেন তিনি।

আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক ও বিএনপির নার্সেস এবং স্বাস্থ্য সহকারী-বিষয়ক সহসম্পাদক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসুসহ অনেকে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581