বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা ● নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ● ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান বিভাগীয় কমিশনারের ● ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
সারাদেশ

কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের নেতৃত্বে তারেকুল ইসলামকে চান তৃণমূল নেতাকর্মীরা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও পরীক্ষিত ছাত্রনেতা মো. তারেকুল ইসলাম তালুকদারকে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীদের অনেকে।

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেকুল ইসলাম এক যুগেরও বেশি সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তিনি অংশ নিয়েছেন। আন্দোলন করতে গিয়ে একাধিকবার নির্যাতনের শিকার হলেও দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি অব্যাহত ছিল বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, তারেকুল ইসলাম ২০১৪ সালে আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৮ সালে ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে গঠিত কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। বর্তমানে তিনি আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা ও দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তার সাংগঠনিক ভিত্তি রয়েছে। তাদের মতে, কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলকে আরও সক্রিয় ও সংগঠিত করতে মাঠপর্যায়ে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন।

তরুণ কর্মীদের কয়েকজন বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামে যারা দীর্ঘদিন সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। এ ক্ষেত্রে তারেকুল ইসলামকে তারা সম্ভাব্য নেতৃত্বের একজন হিসেবে বিবেচনা করছেন।

তৃণমূলের কয়েকজন নেতাকর্মী জানান, সাংগঠনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের অগ্রাধিকার দেওয়া উচিত। তবে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে কে আসবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দলীয় নেতৃত্ব।

এদিকে কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493