রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

কোনো চক্রান্তই উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করতে পারবে না: খোকন

নরসিংদী প্রতিনিধি:

জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার ন্যায়, নীতি ও সততার সঙ্গে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

তিনি বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে সচেতন জনগণ সরকারের পাশে থাকায় কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করা যাবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরিকৃত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, অতীতে জনগণের জন্য বরাদ্দ টিআর, কাবিখাসহ বিভিন্ন খাতের অর্থ সাধারণ মানুষ পায়নি। জবাবদিহিতার অভাবে তৎকালীন সরকার এসব অর্থ লুটপাট করে জনগণকে বঞ্চিত করেছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। এসব দলের নেতাকর্মীরা এখন রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা লকডাউনসহ বিভিন্ন অজুহাতে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালানো হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। এতে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে নির্যাতিত ও দুস্থ মহিলা-শিশু কল্যাণ তহবিলের আওতায় ৪১ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581