বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় ছিল। এ সময় বাসটির পেছনের অংশ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে তারা সফল হননি।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতর ও বাইরের অধিকাংশ অংশ আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও কাজ চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493