রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্তের বাড়িতে আগুন-ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই গ্রামের পাঁচ বছরের শিশুটিকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর হাবুল শিকদার আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা না করার জন্য অভিযুক্ত পক্ষ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করে। একই সঙ্গে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তিরও চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়রা ঝাড়ু মিছিল করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581