নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় সার ডিলারদের সঙ্গে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকৃত কৃষকদের কাছে সার প্রাপ্তি নিশ্চিত করা, সঠিকভাবে সার সংরক্ষণ ও বিতরণ এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
সভায় বক্তারা বলেন, প্রকৃত কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে হবে এবং কোনো ধরনের হয়রানি করা যাবে না। একই সঙ্গে সারের মজুত, সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ডিলারদের সরকারি নীতিমালা অনুসরণের আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন ও মো. নাহিদুল ইসলাম নাহিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, সার ডিলার শহিদুল ইসলাম বেলাল, নাসির উদ্দীন হকসহ উপজেলার সার ডিলার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সার ডিলাররা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

