রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার দুই শ্রমিক নিহত, আহত ৯

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিকবাহী একটি লেগুনা দুমড়েমুচড়ে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে মো. নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের রায়েরগ্রাম এলাকার আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)।

আহতরা হলেন গফরগাঁওয়ের সান্তা (২১), লিজা (২২), হাজেরা (৪৩), রুজিনা (৩০), শালিনা (২৭), আকলিমা (৩৬), অজুফা (৩০), রাসেল (২১) এবং ত্রিশালের তাসলিমা (২২)।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার এলাকায় অবস্থিত দবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিকেরা রাতের পালায় কাজ শেষে বাড়ি ফেরার জন্য একটি লেগুনায় ওঠেন। লেগুনাটি নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নেওয়ার সময় উল্টোপথ দিয়ে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। আহত হন নারীসহ আরও নয়জন।

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দবির উদ্দিন স্পিনিং মিলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সেলিম আল রাজী জানান, আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে কারখানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন।

ত্রিশাল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে বডিব্যাগসহ ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধার্থে মরদেহ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যান ও এর চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581