রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুরের পূবাইলের আপন ভূবন রিসোর্টে দিনব্যাপী এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘ফ্যানস ফ্যামিলি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর আলহাজ মাওলানা শাহ মো. নেছারুল হক, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু জাফর মো. সালেহ চাঁদপুরী, ঢাকার মিছবাহুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমদ এবং তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী হুজুরসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী সিদ্দিকুর রহমান এবং সদস্যসচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আরিফুর রহমান। এ ছাড়া মাদ্রাসার বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, পুনর্মিলনীতে দেড় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী নানা আয়োজন, স্মৃতিচারণ ও আনন্দ-উৎসবে মুখর হয়ে ওঠে পুনর্মিলনী প্রাঙ্গণ। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান বিনোদনশিল্পীরাও সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন। পুরোনো সহপাঠী, শিক্ষক ও প্রিয় ক্যাম্পাসের স্মৃতি ভাগাভাগির মধ্য দিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেষে মাদ্রাসার মরহুম শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581