রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জামায়াত প্রার্থীকে শোকজ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী প্রচারণায় মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) কমিটির অস্থায়ী কার্যালয় থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে আগামী সোমবার বেলা ১১টায় কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেলাওয়ার হোসেন ও তাঁর নেতা-কর্মীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করা এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগের সঙ্গে দাখিল করা ভিডিও পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫(খ) বিধান লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে না কেন, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ে দেলাওয়ার হোসেন নিজে অথবা তাঁর উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে পারবেন। এ জন্য তাঁকে ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের এ অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী।

নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581