তুরান হোসেন রানা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭নং আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দীন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার বিকেলে ৩নং নারায়ণখালী ওয়ার্ড থেকে প্রচারণার সূচনা করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা মহিলা দলের আহ্বায়ক কানিজ ফাতেমা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক অমীয় পালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জসিম উদ্দীন বলেন, জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন।

