রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
স্থানীয় সরকার নির্বাচন

আজগড়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের তালিকায় ইলিয়াস মোল্লা

নিজস্ব প্রতিবেদক:

খুলনার তেরখাদা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে শুরু হয়েছে আগাম তৎপরতা। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, নেতাকর্মীদের তৎপরতা আর ভোটারদের আলোচনা নিয়ে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।

উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে আজগড়া ইউনিয়নেও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে ভোটারদের আলোচনায় উঠে এসেছে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মোল্লার নাম।


নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন ইলিয়াস মোল্লা। বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে কথা বলা, তাদের খোঁজখবর নেওয়া এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমে তিনি নিজের অবস্থান জানান দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি সামাজিক বিভিন্ন উদ্যোগে ইলিয়াস মোল্লার সম্পৃক্ততা রয়েছে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন, তরুণদের সৃজনশীল কাজে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকাণ্ডে তার অংশগ্রহণের কথা জানান তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, গ্রাম্য বিচার-সালিশ ও স্থানীয় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও ইলিয়াস মোল্লা সক্রিয়। এসব ক্ষেত্রে দল-মতের বাইরে থেকে ন্যায়সংগত অবস্থান নেওয়ার চেষ্টা করেন তিনি। ফলে রাজনৈতিক পরিচয়ের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানান তারা।
আজগড়া ইউনিয়নের সচেতন নাগরিকদের মতে, ইউনিয়নের মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় কার্যকর উদ্যোগ প্রয়োজন। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সৎ, দক্ষ এবং মানুষের পাশে থাকার মানসিকতাকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তারা।
চেয়ারম্যান পদে নিজের আগ্রহের কথা জানিয়ে মো. ইলিয়াস মোল্লা বলেন, ‘মহান আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, তাতে আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত সন্তুষ্ট ও খুশি। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমার একমাত্র স্বপ্ন ও লক্ষ্য হলো আপনাদের পাশে থাকা এবং আপনাদের সেবা করা।’

তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তবে আপনাদের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করব। আমি আপনাদের একটি আদর্শ, বৈষম্যহীন ও উন্নত ইউনিয়ন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছি।’
ইউপি নির্বাচন সামনে রেখে আজগড়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ধীরে ধীরে বাড়ছে।

বিভিন্ন এলাকায় চলছে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়। তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনে অংশ নেবেন এবং ভোটের মাঠে কী ধরনের সমীকরণ তৈরি হবে, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে। এরই মধ্যে চেয়ারম্যান পদে ইলিয়াস মোল্লার তৎপরতা ও সামাজিক কর্মকাণ্ডকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581