রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
স্থানীয় সরকার নির্বাচন

মোরেলগঞ্জে মনোনয়ন আলোচনায় শীর্ষে বিএনপির শামিম হোসেন টিটো

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মোরেলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক শামিম হোসেন টিটোর নামও মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় আলোচনায় এসেছে।

শামিম হোসেন টিটো দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি মোরেলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাগেরহাট জেলা যুবদলের সহ-সমন্বয়কের দায়িত্বেও ছিলেন।
এর আগে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন শামিম হোসেন টিটো। এবারও ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তার নাম নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিএনপির মনোনয়ন বোর্ড স্থানীয় পর্যায়ের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক ভূমিকা, জনপ্রিয়তা ও নির্বাচনী সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করছে।

সেই প্রক্রিয়ায় হোগলাবুনিয়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে শামিম হোসেন টিটোর নামও গুরুত্ব পাচ্ছে বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। তবে চূড়ান্তভাবে কে দলীয় মনোনয়ন পাবেন, তা বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581