স্টাফ রিপোর্টার:
বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এস এম রুহুল মোমেন লিটন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
জানা যায়, রুহুল মোমেন লিটন দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জলমা ইউনিয়ন যুবদলের সভাপতি, বটিয়াঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং খুলনা জেলা যুবদলের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ১ নম্বর জলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেন।
এছাড়া তিনি ২০২৩ সালে ১ নম্বর জলমা ইউনিয়ন বিএনপির নির্বাচিত আহ্বায়ক এবং ২০২৪ সালে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি একই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রুহুল মোমেন লিটন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে জলমা ইউনিয়নকে একটি পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করার লক্ষ্য রয়েছে তার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও নাগরিকসেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি।
রুহুল মোমেন লিটন বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা ও প্রয়োজনগুলো দেখেছি। সুযোগ পেলে ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান। তিনি জানান, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জলমা ইউনিয়নের মানুষের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে চাই। একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।”

