বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় অবস্থিত তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় অফিসের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মাহমুদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত, সেক্রেটারি কারী মাওলানা সেলিম উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ।

অনুষ্ঠানে বক্তারা কুরআন শিক্ষা ও হিফজুল কুরআনের প্রসার, শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি হাফেজ মাওলানা মাহমুদুল হক কুরআন শিক্ষার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493