বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

সিইপিজেডে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া আসামি ফের গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রামের সিইপিজেডে বেপজার নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালিয়ে আটক এক চোরকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কথিত মূলহোতা আসলাম শেখসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সিইপিজেড ও বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার অপর তিনজন হলেন—আব্দুল কাইয়ুম, মো. রাশেদ ও রাসেল আলামিন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাতে সিইপিজেডের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির খবর পেয়ে বেপজার নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যদের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে আসলাম শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর তাকে একটি সরকারি পিকআপে করে সিইপিজেড পুলিশ ফাঁড়িতে নেওয়া হচ্ছিল। পথে ‘বিডি অ্যাপারেল্স’-এর সামনে ৩০ থেকে ৪০ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা পিকআপে ভাঙচুর চালানোর পাশাপাশি নিরাপত্তাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

হামলার সুযোগে দলটি আটক আসলাম শেখকে জোরপূর্বক গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পুলিশের।

এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। সিইপিজেড ও বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসলাম শেখসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তদন্তের পাশাপাশি সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493