বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেফতার

ন্যাশনাল ডেস্ক:

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে ‘চুয়া সেলিম’কে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব-২। হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে ৩৬টি মামলা।

শুক্রবার (২১ আগস্ট) সকালে র‍্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ক্যাম্পের একটি গোপন স্থান থেকে সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় একটি অপরাধী ও মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে চুয়া সেলিমের বিরুদ্ধে। মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও বিভিন্ন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। এর আগেও ২০২৫ সালের ৮ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র‍্যাব-২। তবে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও তাকে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে গ্রেফতার করা হলো।

এতগুলো মামলার আসামি জামিনে মুক্তি পাওয়ায় হতাশা প্রকাশ করেন র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করলেও অপরাধ নিয়ন্ত্রণে আইনি প্রক্রিয়ার কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও আলোচিত এই সন্ত্রাসীকে ফের গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493