ন্যাশনাল ডেস্ক:
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনরত দুই প্রতিমন্ত্রীর মধ্যে কার্যবণ্টন চূড়ান্ত করা হয়েছে। নবনিযুক্ত হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং আগে থেকে দায়িত্ব পালন করে আসা শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ কার্যবণ্টনের বিষয়টি জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, দুই প্রতিমন্ত্রী নিজ নিজ নির্ধারিত দায়িত্বের আওতায় পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব সম্পাদনে সহায়তা করবেন। নতুন এই কার্যবণ্টনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ব্যবস্থাপনায় দুই প্রতিমন্ত্রীর অবস্থান ও দায়িত্বের কাঠামো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হলো।
হুমায়ুন কবির নতুন করে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ের কার্যক্রমে তার ভূমিকা নির্ধারণ করা নিয়ে আলোচনা ছিল। সর্বশেষ পরিপত্রে তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে উল্লেখ করে সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। অন্যদিকে, আগে থেকেই দায়িত্ব পালন করে আসা শামা ওবায়েদ ইসলাম থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে।
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনের এই সিদ্ধান্তের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে সমন্বয় ও দায়িত্ব পালনের কাঠামো আরও সুস্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

