বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতার বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) গভীর রাতে সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমন বখ্ত পলিন, সাবেক পৌর মেয়র নাদের বখ্ত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সভাপতি দীপঙ্কর কান্তি দেসহ ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মো. নিজাম উদ্দিন (৫০)। তিনি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের বাসিন্দা এবং হাফিজ ইয়াকুব আলীর ছেলে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ সোমবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলাটি রুজু করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া ব্রিজ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত ১২টা ৫ মিনিটে থানায় অভিযোগ দায়ের করা হলে সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে মামলা নথিভুক্ত করা হয়।

অন্যদিকে, মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন। তার ভাষ্য, প্রকাশিত ভিডিওতে তিনি এবং সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু তালহা মিতুল ছাড়া অন্য কাউকে স্পষ্টভাবে শনাক্ত করা যায় না। তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকার ছাত্রলীগের কর্মীদের পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত কয়েকজন নেতাকেও মামলায় আসামি করা হয়েছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ, ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493