খুলনা প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ আগস্ট খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের এবং খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল।
এ ছাড়া এমইউজের সদস্য ফকির শহিদুল ইসলাম, খাইরুল আলম, রাজু আহমেদ, নুর ইসলাম নূর, রামিম চৌধুরী, রাজু হাওলাদার, তানজিম আহমেদ, হুমায়ুন কবীর রানা, খান মো. আহছানুল আমিন, মো. সাইফুল ইসলাম, আলামিন শিকদার, মাসুদ আল হাসান, কাজী আতিক, শামীম ও সাগরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবতা, ন্যায়বিচার ও শান্তির বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

