প্রেস বিজ্ঞপ্তি: মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ খুলনা, ২৯ আগস্ট ২০২৬: মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৯)-এর শপথ গ্রহণ অনুষ্ঠান আজ শনিবার সকাল ১১টায় খুলনার সোনাডাঙ্গাস্থ ১৯৮, এম. এ. বারী সড়কের সিএন্ডএফ টাওয়ারে এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মোশাররাফ হোসেন, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মাহামুদুন চৌধুরী জনি ও সিনিয়র সহ-সভাপতি মোঃ জাবেদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম (মনা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব, ও প্রশাসক, খুলনা জেলা পরিষদ জনাব এস. এম. মনিরুল হাসান বাপ্পী, অতিরিক্ত পুলিশ কমিশনার এডমিন এন্ড ফিন্যান্স খুলনা মেট্রো পলিটন, মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ
(পিপিএম সেবা), বেনাপোল কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, খুলনা মহানগর বিএনপির
সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষভাবে চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল ও ভোমরা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের এবং Federation of Bangladesh Customs Associations (FBCA)-এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও খুলনা শ্রমিক দলের সভাপতি জনাব মুজিবুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোংলা বন্দরকে ঘিরে কাস্টমস্ এজেন্টদের কার্যক্রম দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের সদস্যদের কল্যাণ, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনকেম আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করা সম্ভব। শপথ অনুষ্ঠান শেষে এসোসিয়েশনের সভাপতি মোঃ মোশাররাফ হোসেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সরকারি কর্মকর্তা, নির্বাচন পরিচালনা কমিটি, দেশের বিভিন্ন কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, Federation of Bangladesh Customs Associations (FBCA)-এর নেতৃবৃন্দ, এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের প্রতি অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা ও সহযোগিতা প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠিত

আরও পড়ুন
রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভFRESHNESS, CANNED: শরীরচর্চার পর সতেজ ও আরামদায়ক পোশাকের নতুন ভাবনা
