বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

ডেঙ্গুর সংক্রমণ রোধে বাড়িঘর ও আশপাশে পরিচ্ছন্ন রাখতে হবে: কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী তিন মাস আগে থেকেই কার্যক্রম শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। নগরীর সড়ক ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও ডেঙ্গুর সংক্রমণ আশানুরূপ কমছে না বলে জানিয়েছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, নগরবাসীকে ডেঙ্গুর হাত থেকে নিরাপদ রাখতে শুধু সড়ক ও ড্রেন পরিষ্কার করলেই হবে না; প্রত্যেকের বাড়িঘর ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে ঝোপঝাড় পরিষ্কার এবং বদ্ধ পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে।

সোমবার সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় এ সভার আয়োজন করে। এতে সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরাও অংশ নেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিক্ষার্থীরা পরিবার ও বন্ধুদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ জন্য সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিষ্কারের উদ্যোগ নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করা সম্ভব হলে ডেঙ্গুর সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কেসিসির প্রশাসক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কনজারভেন্সি কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, কেসিসির সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493