বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

ফেনীতে বাস উল্টে নিহত ১, আহত ১৫

ফেনী প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে আব্দুল আলিম (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির অন্তত ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে ফেনী সদর থানার লালপুল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমসের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগতির ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি মহাসড়কের ডান পাশের রোড ডিভাইডারের (আইল্যান্ড) ওপর উঠে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর বাসের নিচে এক যাত্রী আটকা পড়েন। পরে মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তাঁর পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তাঁর মরদেহ বর্তমানে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে মহাসড়ক থেকে যান চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে দুটি রেকার ব্যবহার করা হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493