বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের যৌথ অধিবেশন সম্পন্ন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

হযরত আল্লামা সুলতান জওক নদভী (রহ.) ও হযরত আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী (রহ.)-এর জীবদ্দশায় আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস ও মজলিসে শূরার ধারাবাহিকতায় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মজলিসে শূরা, মজলিসে উমূমী ও পরীক্ষা কমিটির ঐতিহাসিক যৌথ অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনটি ২৬শে রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী মোতাবেক ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং বুধবার সকালে পটিয়ার ঐতিহ্যবাহী জামিয়াতুন নূর আল-আলমিয়্যাহ অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আল্লামা ফুরকানুল্লাহ খলিল হাফিজাহুল্লাহ, সভাপতি, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও পরিচালক, জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম। অনুষ্ঠান পরিচালনা করেন আল্লামা মহসিন শরীফ, সহকারী মহাসচিব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ

উপস্থিত প্রধান দায়িত্বশীল ও ওলামায়ে কেরাম আল্লামা মুফতি ওবায়দুল্লাহ হামজা মহাসচিব ও প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়াতুন নূর আল-আলমিয়্যাহ, বিশেষ অতিথি ছিলেন আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, আল্লামা মাওলানা মুসলিম,আল্লামা লোকমান হাকিম, আল্লামা কিফায়াতুল্লাহ শফিক, আল্লামা সাইফুদ্দিন কাসেমী, পরীক্ষা নিয়ন্ত্রক, আল্লামা মুফতি আজিজুদ্দিন, আল্লামা মুফতি হাফেজ আব্দুল গফুর শাইখুল হাদিস, আল্লামা শেখ আক্তার হোসেন, আল্লামা হোসেন আহমদ মহতমিম,আল্লামা সিরাজুল ইসলাম, আল্লামা মাকসুদ আহমদ, আল্লামা রুহুল আমিন প্রমুখ। এছাড়াও দেশের বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক কওমি মাদ্রাসার মহতমিম ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কওমি শিক্ষাকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ ও যুগোপযোগী করতে সিলেবাস আধুনিকায়ন এবং গবেষণামুখী শিক্ষা কার্যক্রম জোরদার, ১০ শাবান ১৪৪৮ হিজরী থেকে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পর আল্লামা শাহ আব্দুল জলিল (দামাত বারাকাতুহুম)-এর দোয়া ও মুনাজাতের মাধ্যমে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493