বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

শিশুদের শিক্ষা-চিকিৎসা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ন্যাশনাল ডেস্ক:

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকাশে উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘যেকোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা। শিশুরা আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে। কারণ, আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। শিশুরাই জাতির ভবিষ্যৎ।’

শিশুদের উৎকর্ষ সাধনে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং কন্যাশিশুদের জন্য বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন তিনি। সাংস্কৃতিক ও খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের নিজেদের প্রতিভা ও শ্রেষ্ঠত্ব তুলে ধরার সুযোগ করে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রতিটি শিশুর জীবন নানা সম্ভাবনা ও স্বপ্নে পরিপূর্ণ। তাদের সুষ্ঠু শিক্ষা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের নিশ্চয়তা, সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলা ও বিচরণের সুযোগ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। দেশের ৬৪ জেলা, উপজেলা, ৫৯৯ ইউনিয়ন ও ৯ হাজার ৯৯০ গ্রামের কোনো শিশু-কিশোর যেন অবহেলায় ঝরে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

শিশুদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে জুবাইদা রহমান বলেন, প্রত্যেক শিশু যেন অভিভাবক ও পরিবারের কাছে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে হবে।

সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা পেলে শিশুরা তাদের অসীম প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। দলগত সাফল্য ও খেলাধুলার মানসিকতা শিশুদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শক্তি ও মনোবল জোগাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।’

নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ভূমিকার প্রশংসা করেন জুবাইদা রহমান। দেশের নারী জনগোষ্ঠীর উন্নয়নে বাফওয়ার প্রশিক্ষণ ও হস্তশিল্পভিত্তিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এসব কার্যক্রম নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে গোল্ডেন ঈগল স্কুলের ছাত্রীদের ধন্যবাদ ও শুভকামনা জানান তিনি।

এর আগে ডা. জুবাইদা রহমান ব্লু স্কাই স্কুল পরিদর্শন করেন। পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের গান, নৃত্য ও ফ্যাশন শোসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বাফওয়া ও আদার্স ওমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান স্বাগত বক্তব্য দেন। বক্তব্য রাখেন ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)।

পরে বাফওয়া ও আদার্স ওমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমানকে শুভেচ্ছা স্মারক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি উপহার দেওয়া হয়। এ সময় বাফওয়ার বিভিন্ন কর্মসূচি ও ব্লু স্কাই স্কুলের কর্মকাণ্ডের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিবৃন্দ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493