বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে গ্রেফতার দলীয় কর্মী

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ উদ্ধার করে থানায় নেয়। পরে তাকে ছাড়ানোর জন্য থানায় গিয়ে পূর্বের একটি মামলায় গ্রেফতার হয়েছেন একই দলের এক কর্মী।

বুধবার (৫ আগস্ট) গভীর রাতে পৌর শহরের খেজুরতলা এলাকার ইউসুফের বাসা থেকে পেয়ার আলী (৪০) নামে ওই নেতাকে স্থানীয়রা আটক করেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিলেন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতার পেয়ার আলী রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেয়ার আলীকে মুক্ত করার চেষ্টা করতে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার সঙ্গে আওয়ামী লীগের কর্মী মামুন থানায় যান। এ সময় থানায় তার পরিচয় যাচাইয়ের একপর্যায়ে পুলিশের কাছে জানা যায়, তার বিরুদ্ধে পূর্ব থেকেই একটি মামলা রয়েছে। পরে ওই মামলায় তাকেও গ্রেফতার করা হয়।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পেয়ার আলী ও মামুন উভয়কে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493