রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের বিশেষ সুযোগ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, আনন্দ ও বিনোদনের কথা বিবেচনা করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২ অক্টোবর শুক্রবার দারুল হিকমা মাদ্রাসার ১০ জন শিক্ষার্থী নাহার পার্কে বিনা মূল্যে সব রাইডার ভ্রমণের সুযোগ পেয়েছে। মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে শিক্ষার্থীরা পার্কে গিয়ে আনন্দঘন সময় কাটায়।


নাহার পার্কের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশেষ উপহার ও সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য এ বিনা মূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হয়। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন।

মুহাম্মদ আকতার উদ্দিন জানান, পটিয়া উপজেলার যেকোনো মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারবে। কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা নাহার পার্কে বেড়াতে যেতে চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আনন্দ ও বিনোদনের সুযোগ করে দিতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি এ উদ্যোগে আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য নাহার পার্কের চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581