বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক:

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র রোববার (৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির ওই জ্যেষ্ঠ নেতা জানান, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মির্জা ফখরুলই রাষ্ট্রপতি পদে বিএনপির পছন্দের প্রার্থী—এ বিষয়টিও দলীয়ভাবে নিশ্চিত হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা। তারা হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব ইতোমধ্যে চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল মনোনয়ন পেলে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। তবে সংসদে সমর্থনের সমীকরণে বড় কোনো পরিবর্তন না হলে এ নির্বাচন কার্যত আনুষ্ঠানিকতায় পরিণত হতে পারে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হবে। তবে মির্জা ফখরুল ছাড়া অন্য কোনো বৈধ প্রার্থী না থাকলে ভোটের প্রয়োজন পড়বে না। সে ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন।

গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবেই আগামী ২০ আগস্টের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে।

মহাসচিব পদে আসছে নতুন সমীকরণ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে গেলে বিএনপির সাংগঠনিক কাঠামোয়ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। কারণ, দীর্ঘ সময় ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা তার রাষ্ট্রপতি হওয়া মানে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদটি শূন্য হয়ে যাওয়া।

ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে শুধু বঙ্গভবনের নতুন বাসিন্দা কে হবেন—সেই প্রশ্নই নয়, একই সঙ্গে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়েও দলটির ভেতরে নতুন করে আলোচনা শুরু হতে পারে। দীর্ঘ এক দশকের মধ্যে এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো বিএনপিকে মহাসচিব পদে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়ায় যেতে হবে।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত হলে তাই ২০ আগস্টের নির্বাচন শুধু রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন ব্যক্তির আগমনই নিশ্চিত করবে না; এর প্রভাব পড়বে বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বের কাঠামোতেও।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493