রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি:

বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালনে ব্যর্থ হলে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সম্পূর্ণ দায় ‘গুপ্ত জামায়াতকে’ নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নগরকান্দা এমএন একাডেমি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর ধরে দেশে চরম নির্যাতন, হামলা-মামলা, গুম ও খুনের ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে পরাজিত করার পর দেশ যখন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে।

বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বড় দুর্নীতি ও লুটপাট হয়েছে বিদ্যুৎ খাতে। ইউনূস সরকারের আমলেও এ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি কিংবা কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে স্বাভাবিক ও গতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, বিএনপির ভেতরে যেন কোনো সুযোগসন্ধানী কিংবা স্বৈরাচারী শক্তি অনুপ্রবেশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

বীর মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করা কিংবা তাঁদের অপমান করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপি বরাবরের মতোই দৃঢ় অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

সমাবেশে নগরকান্দা উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581