রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
কেসিসি নির্বাচন

অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদকমুক্ত মডেল ওয়ার্ড গড়তে চান বর্ষিয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম বাবু

স্টাফ রিপোর্টার:

কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন, জলাবদ্ধতা এবং মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাবু।

নির্বাচিত হলে ওয়ার্ড এর বটতলা পুকুর খনন করে ব্যবহার উপযোগী করা, সুপেয় পানির সংকট দূর করার, গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনা সুপরিকল্পিত করা, পরিকল্পিত মশক নিধন, জলাবদ্ধতা দূরীকরণ নাগরিক সেবা অনলাইন সহজীকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চান এই বিএনপি নেতা।
নজরুল ইসলাম বাবুর রাজনৈতিক পথচলা দীর্ঘদিনের। তাঁর বাবা পাকিস্তান আমলে অত্র তৎকালীন ইসলামাবাদ ইউনিয়ন এর জনপ্রতিনিধি হিসেবে তিনবার নির্বাচিত হয়েছিলেন। সেই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় স্বাধীনতার পর প্রথমে ছাত্র ইউনিয়নে যুক্ত হন নজরুল ইসলাম বাবু। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগো দলে যোগ দেন তিনি।

এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন বাবু। সে সময় তিনি ছাত্রদলের খুলনা জেলা শাখার সহসভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বিএনপির ২৫ নং ওয়ার্ড সভাপতির দায়িত্ব পান তিনি। দীর্ঘ ৩৫ বছর এ দায়িত্ব পালনের পর ২০২১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। এ ছাড়া দীর্ঘ সময় খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিগত স্বৈরাচার সরকারের আমলে জেল, জুলুম, সহ তাঁকে পারিবারিক ভাবেও হেনস্তা এবং নির্যাতনের শিকার হন তিনি। নজরুল ইসলাম বাবু চার সন্তানের জনক। তাঁর বড় ছেলে আদনান ইসলাম নগর পরিকল্পনাবিদ এবং বর্তমানে মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে সোহান ইসলাম পার্থ লন্ডনে পড়াশোনা শেষে খুলনা জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচনে সদস্য হয়েছেন। তৃতীয় ছেলে ইফতেখার ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রেফেশনালে স্নাতকোত্তর অধ্যায়ন রত। ছোট ছেলে ইফতেশাম ইসলাম চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এর একজন লেকচারার।

দলীয় সিদ্ধান্ত সহ ওয়ার্ড বাসীর ওপর তাঁর ভরসা রয়েছে, তিনি জানান দলীয় সিদ্ধান্তই তিনি চুড়ান্ত হিসেবে গ্রহণ করবেন।
কাউন্সিলর নির্বাচিত হলে ২৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিতে চান নজরুল ইসলাম বাবু। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর।

পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনায় থাকা বটতলা পুকুর খনন করে ব্যবহার উপযোগী করা, বাসিন্দাদের নাগরিক সেবা সহজীকরণ, সুপেয় পানির কষ্ট লাঘব, মসজিদ, মন্দির, গির্জার সহ ওয়ার্ড এর রাস্তা এবং ড্রেইনেজ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন করে সুপরিকল্পিত একটি মডেল ওয়ার্ড গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বাংলাদেশ নিয়ে প্ল্যান বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন তিনি। তাঁর এসব পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ডবাসীর সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581