রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
মুক্ত জানালা

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে খুলনায় নারীদের কর্মসংস্থানের দাবি সুজানা জলির

বিশেষ প্রতিনিধি

খুলনায় নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন মহিলা দল নেত্রী ও খ্রিস্টান সম্প্রদায়ের পরিচিত মুখ সুজানা জলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে

সুজানা জলি বলেন, খুলনায় নারীদের কর্মসংস্থানের সুযোগ এখনো খুবই সীমিত। অথচ এ অঞ্চলে অনেক শিক্ষিত ও অর্ধশিক্ষিত নারী রয়েছেন, যারা নিজের পায়ে দাঁড়াতে চান। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চান এবং স্বামীর উপার্জনের পাশাপাশি সংসারে অবদান রাখতে আগ্রহী। কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদের অনেকেরই সেই ইচ্ছা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে হলে তাদের জন্য বাস্তবসম্মত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির সুযোগ এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে সামনে রেখে নগরীর উন্নয়ন পরিকল্পনায় নারীদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, নারীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি করা গেলে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে পরিবার ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

সুজানা জলি আশা প্রকাশ করেন, খুলনার উন্নয়ন পরিকল্পনায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এতে কর্মপ্রত্যাশী নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং পরিবার ও সমাজে তাদের অবদান আরও বাড়বে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581