ন্যাশনাল ডেস্ক:
সাবেক সংসদ সদস্য (এমপি) ও উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় মন্ত্রিসভার সদস্য, বিএনপিদলীয় সংসদ সদস্য, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলহাজ মো. আব্দুল হাই মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

