রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইশরাক

ন্যাশনাল ডেস্ক:

রাজধানীর ঢাকা-৬ আসনকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইন-সংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের ঢাকা-৬ আসনে কোনো স্থান নেই। যে দলেরই হোক, মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। নিজের দলের কেউ এ কাজে জড়িত থাকলে তার শাস্তি আরও কঠোর হবে।

মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাইরে থেকে যারা এলাকায় মাদক সরবরাহ করে, তাদের শনাক্ত ও আটক করতে সহযোগিতাকারীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা-৬ আসন থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। সারা দেশেই এ অভিযান চালানো হবে। বাংলাদেশে কোথাও মাদকের ঠাঁই হবে না।

অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তাদের আশ্বস্ত করে ইশরাক হোসেন বলেন, কাউকে মারধর করার জন্য অভিযান চালানো হয়নি। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে।

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় একাধিকবার মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজ নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেন।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে। এগুলো হেরোইন কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581