রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
জাতীয়

মা‌র্কিন রাষ্ট্রদূতের সঙ্গে খাদ্যমন্ত্রী আফরোজা খানমের বৈঠ‌ক

ন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (২৫ অক্টোবর) খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা দুই লাখ টনেরও বেশি উন্নত মানের গম ও অন্যান্য শস্য ইতোমধ্যে বাংলাদেশের মানুষের খাদ্য এবং গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, এসব শস্য বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করছে। পাশাপাশি গবাদিপশুর খাদ্যের চাহিদা মেটানোর মাধ্যমে খরচ কমাতেও ভূমিকা রাখছে।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, খাদ্য ও কৃষিপণ্যের এ বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কও ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581