পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংস্থার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা সদরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলশিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর জামায়াতের আমির ডা. জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণ কৃষ্ণ দাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকেরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও রোগ প্রতিরোধে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিবসটি পালনের মূল উদ্দেশ্য।

