রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খুলনা বিভাগ

খুলনায় বিস্ফোরণ ও নাশকতার মামলায় বিএনপির পরিচয়ধারী সোহেল গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সোহেল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর শনিবার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহেল শেখ উপজেলার মাটিয়াকুল এলাকার মৃত কাবুল শেখের ছেলে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস তাঁর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাচিয়াদাহ ও পাতলা বাজার এলাকায় ত্রাস সৃষ্টি, বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সোহেল শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে অভিযানে তাঁর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সোহেল শেখের অতীত কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। কয়েকজন এলাকাবাসীর দাবি, ২০১৯ সালে তাঁর বাড়ি থেকে ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনি কারাগারেও ছিলেন বলে দাবি তাঁদের।

তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু অভিযোগ করেন, ৫ আগস্টের পর সোহেল শেখ বিএনপির পরিচয় ব্যবহার করে সাচিয়াদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করেন। তাঁর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলেও সোহেল শেখ ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পতনের পর বিএনপির নেতা পরিচয়ে এলাকায় জুয়ার আসর পরিচালনা এবং বিভিন্ন সালিশ-বিচারকে কেন্দ্র করে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও করেছেন তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে সোহেল শেখের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581