বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

প্রযুক্তির সক্ষমতা নির্ভর করে ব্যবহারিক মূল্যের ওপর: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তির সক্ষমতা কোনো ভবন, মোবাইল ফোন কিংবা এর দামের ওপর নির্ভর করে না। এর প্রকৃত সক্ষমতা নির্ভর করে ব্যবহারিক মূল্যের ওপর। রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। এর আগে বরিশালে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এসময় তথ্যমন্ত্রী বলেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এজন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্য কমপ্লেক্সের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, এই কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা আছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে তথ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বরিশাল শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে তথ্য কমপ্লেক্সকে অন্যতম হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের মেগা প্রকল্পের মূল্য শুধু ভবন বা সড়ক নির্মাণে নয় প্রকৃত মূল্য নির্ধারিত হবে জনগণ কতটা উপকৃত হলো, তার ওপর।

দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, এক সময় সারা দেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল ছিল। এখন টিকে আছে মাত্র ১৪০টি। এর অন্যতম কারণ, বর্তমান সময়ে নির্মিত সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনের জন্য উপযোগী নয়। তথ্য কমপ্লেক্সে আধুনিক স্ক্রিনের সুবিধা থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

১৭ কোটি টাকা ব্যয়ে সাততলা বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর আজ আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হলো।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493