বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ রাষ্ট্র ও জনগণের সেবায় নিয়োজিত একটি পেশাদার বাহিনী; এটি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়।

আইন ও সংবিধানের প্রতি অঙ্গীকার বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। একই সঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থান পুনর্ব্যক্ত করে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে নানা সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনবল সম্প্রসারণ, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে

তিনি জানান, পুলিশ বাহিনীতে পুরস্কার ও তিরস্কারের নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সাহসিকতা, নিষ্ঠা ও প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য সদস্যদের সম্মাননা দেওয়া হচ্ছে। অন্যদিকে, শৃঙ্খলাভঙ্গ, ক্ষমতার অপব্যবহার বা অপরাধে জড়িত কোনো সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণেও সরকার কঠোর অবস্থানে রয়েছে

বক্তব্যে তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীত সরকারের সময় অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে বাহিনীকে বের করে এনে একটি পেশাদার, নিরপেক্ষ ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে

অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি দেশপ্রেম, সততা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনই একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় অর্জন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493