বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
কেসিসি নির্বাচন

কেসিসি নির্বাচনঃ এনসিপির প্রার্থী হচ্ছেন কি আব্দুল্লাহ চৌধুরী?

খুলনা প্রতিনিধি:


খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক সমীকরণ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে আলোচনায় এসেছে তরুণ চিকিৎসক ও সামাজিক আন্দোলনের সংগঠক ডাঃ মো. আব্দুল্লাহ চৌধুরীর নাম।
গত কেসিসি নির্বাচনে ‘আগুয়ান-৭১’ থেকে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন ডাঃ আব্দুল্লাহ চৌধুরী।

তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক। এবারের রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে। ফলে আসন্ন কেসিসি নির্বাচনে তিনি এনসিপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা নিয়ে নগরবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ডাঃ আব্দুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। এনসিপির পক্ষ থেকেও কেসিসি মেয়র পদে তার প্রার্থিতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে খুলনায় তরুণদের মধ্যে আব্দুল্লাহ চৌধুরীর পরিচিতি রয়েছে। তিনি বর্তমানে এশিয়ান মেডিকেল কলেজের শিক্ষার্থী। এর আগে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
ডাঃ আব্দুল্লাহ চৌধুরী খুলনা নগরীর দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তার সাম্প্রতিক তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


কেসিসি নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যখন নানা হিসাব-নিকাশ চলছে, তখন আব্দুল্লাহ চৌধুরীর এনসিপিতে সক্রিয়তা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। শেষ পর্যন্ত তিনি এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে লড়বেন কি না এখন সেটিই অপেক্ষার বিষয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493