রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
কেসিসি নির্বাচন

কেসিসির ২৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় দীপ

স্টাফ রিপোর্টার, খুলনা:

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাব্বির খান দীপ। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে তার নাম নিয়ে আলোচনা চলছে।

সাব্বির খান দীপ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং খুলনা মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি খুলনার বিএনপির প্রবীণ রাজনীতিবিদ সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চুর ছেলে।

নির্বাচনকে সামনে রেখে সাব্বির খান দীপ ২৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। একই সঙ্গে তিনি ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা ও মানুষের প্রত্যাশা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।
সাব্বির খান দীপ বলেন, ওয়ার্ডবাসীর সঙ্গে আলোচনা করে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়েই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এগোচ্ছেন তিনি।

সুযোগ পেলে এলাকার নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করতে চান।
তবে তার প্রার্থিতা এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581