রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খুলনা বিভাগ

পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করলে খুলনাকে নিরাপদ নগরী করা সম্ভব: পুলিশ কমিশনার

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খুলনা প্রেসক্লাব এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

পুলিশ কমিশনার বলেন, নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে খুলনা মহানগরীকে একটি নিরাপদ ও শান্তিময় নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”

মতবিনিময় সভায় সাংবাদিকরা খুলনার বিভিন্ন নাগরিক সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কমিশনার তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সভায় খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহসভাপতি সোহরাব হোসেন ও মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান মাকসুদ, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, রকিব উদ্দিন পান্নু, এ এইচ এম শামিমুজ্জামান, কনক রহমান, সোহাগ দেওয়ান, মো. নূর ইসলাম (রকি), প্রবীর কুমার বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন রুবেল ও মো. আনিছুর রহমান কবিরসহ অনেকে বক্তব্য দেন।

এ সময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, উপপুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) মো. রেজাউর রহমান, উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম এবং খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় খুলনা প্রেসক্লাব।

এ ছাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ ও মো. আনিস উদ্দিনসহ ক্লাবের সদস্যরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581